দক্ষিণ চট্রগ্রামের প্রায় অর্ধশত গ্রামে কাল ঈদ
১০ আগস্ট ২০১৯, ০৮:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম
চট্রগ্রাম প্রতিনিধি:
আগামীকাল রোববার (১১ আগস্ট) সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের প্রায় অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করা হবে। এভাবে দীর্ঘ দুই শতাধিক বছর ধরে একই নিয়মে ঈদুল ফিতরও উদ্যাপন করে আসছেন এসব গ্রামের মানুষ। আগামীকাল রোববার (১১ আগস্ট) সকাল ৮টায় সাত উপজেলায় পৃথক জায়াগায় ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পশু কোরবানি দেওয়া হবে।
যেসব উপজেলার বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদ্যাপিত হবে সেগুলো হচ্ছে চন্দনাইশ উপজেলার বাইনজুড়ি, বরকল, ফকিরপাড়া, বরমাপাড়া, পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, মাইজপাড়া, জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝেরপাড়া, দক্ষিণ কাঞ্চনগর, ছৈয়দাবাদ, খুনিয়াপাড়া, হাশিমপুর, কেশুয়া, সাতবাড়িয়া, মুহাম্মদপুর ও হারালা, পটিয়ার চরকানাই, জহাইদগাঁও, শ্রীমাই, কাগজিপাড়া, শিকলবাহা, শান্তিরহাট।
বাঁশখালী উপজেলার সাধনপুর, জলদি, কালীপুর, গুনাগড়ি, সনুয়া, মিঞ্জিরিতলা ও গন্ডামারা, আনোয়ারার বারখাইন, বাথুয়া ও তৈলারদ্বীপ, বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ও খরণদ্বীপ।
সাতকানিয়ায় মির্জাখিল, খোয়াছপাড়া, বাংলাবাজার, মইশামুড়া, বাজালিয়া, কাঞ্চনা ও গাঠিয়াডাঙ্গা। লোহাগাড়ার আমিরাবাদ, চনুতি, আদুনগর, বরহাতিয়া, পুটিবিলা ও উত্তর সুখছড়ি।
চন্দনাইশ উপজেলায় জাহাঙ্গিরিয়া মমতাজিয়া দরবার শরিফ ময়দানে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন দরবার শরিফের পীর মাওলানা শাহ সুফি সৈয়দ মুহাম্মদ আলী।
সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরিফ ময়দানে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন দরবারের পীর মাওলানা মুহাম্মদ আরেফুল হাইয়ের ছেলে ড. মুফতি মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা