ঈদে ঘরমুখো মানুষ, ফাঁকা হচ্ছে রাজধানী
০৯ আগস্ট ২০১৯, ০৩:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহাকে ঘিরে রাজধানী ঢাকা ছেড়ে নাড়ির টানে গ্রামে ফিরছে মানুষ। পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকেই ঢাকা ছাড়ছে মানুষ।
রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফলে ব্যস্ত রাজধানী ঢাকা ক্রমেই ফাঁকা হয়ে পড়ছে।
শুক্রবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কগুলো স্বাভাবিক সময়ের চেয়ে অনেক ফাঁকা, তেমন নেই গণপরিবহন। বিশেষ করে গুলশান-১, ২ ও বনানীর সড়কগুলো একেবারেই ফাঁকা দেখা যায়। রাস্তার পাশের দোকানপাটগুলো রয়েছে বন্ধ।
শুক্রবারও ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ পরিবার পরিজন নিয়ে কেউ বাস, ট্রেন আবার কেউবা লঞ্চ টার্মিনালের দিকে ছুটছেন। অন্যসময় ছুটির দিনে সড়কগুলোতে হাজারো মানুষের ভিড় থাকলেও আজ নেই সেই চিরচেনা ভিড়।
রাজধানীর ব্যস্ততম ফার্মগেট, মিরপুর, মহাখালী, শাহবাগ, নিউমার্কেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাস স্টপেজে বাসের হেল্পারদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যাত্রী তুলতে দেখা যায়। অধিকাংশ বাসের সিট ছিল ফাঁকা। রাস্তাঘাট ফাঁকা থাকায় ভিআইপি সড়কগুলোতেও চলছে রিকশা।
রাজধানীতে অবস্থান করা যাত্রীরা জানান, অন্যদিন শুক্রবারও সড়কে খুব ভিড় লেগে থাকে। কিন্তু আজ তেমনটা নেই, সবগুলো বাসের সিট ফাঁকা। তাই আমাদের মতো সাধারণ যাত্রীদের চলাচলে খুব সুবিধা হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা