ঢাকা-সিলেট মহাসড়কে যুক্ত হলো অত্যাধুনিক স্ক্যানিয়া হাইডেক বাস
১১ মে ২০১৯, ০২:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম
টাইমস ডেস্ক :
দেশের বেসরকারি পরিবহন খাতে নতুন যুক্ত হয়েছে ইন্দোনেশিয়ার লাকসানা বডির সঙ্গে সুইডেনের স্ক্যানিয়া ইঞ্জিনের সমন্বয়ে তৈরি অত্যাধুনিক স্ক্যানিয়া হাইডেক বাস। আসন্ন ঈদুল ফিতর উপলে ঢাকা-সিলেট মহাসড়কে এ বাস নামিয়েছে এনা পরিবহন লিমিডেট কোম্পানি। আর প্রতিটি বাসের মূল্য কোটি টাকারও উপরে।
ঠান্ডা ও গরম নিয়ন্ত্রণের ব্যবস্থাসহ আরামদায়ক ও অপোকৃত নিরাপদ স্ক্যানিয়া হাইডেক বাস দেশের পরিবেশ উপযোগী। বাসটিতে চালকের অবস্থান থেকে যাত্রীর স্তর অপোকৃত ওপরে। দূর থেকে এটি ডাবল ডেকারের মতো দেখায়।
২৮ আসনের স্ক্যানিয়া হাইডেক বাসগুলোর একপাশে দুটি করে ও আরেক পাশে রয়েছে একটি করে আসন। ইচ্ছে হলে আসনগুলোতে হেলান দিয়ে বা ঘুমিয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে।

এনা পরিবহনের জেনারেল ম্যানেজার সৈয়দ আতিকুল ইসলাম বলেন, বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে তাদের নন-এসি, এসি ও হুন্দাই বাস চলাচল রয়েছে। যাত্রী সাধারণকে আরও আরামদায়ক, বিলাসবহুল আর নিরাপদ সেবা দিতেই সুইডেন থেকে স্ক্যানিয়া হাইডেক বাসগুলো আমদানি করা হয়েছে। আগের যেকোনও বাসের চেয়ে আরামদায়ক আসন ও কোনও ঝাঁকুনি ছাড়াই ভ্রমণের নির্মল আনন্দ দেবে এ বাস।

আতিকুল আরও জানান, ঢাকা-সিলেট রুটে জার্মানির ম্যান ব্র্যান্ডের হাইডেক বাস চালাচ্ছে গ্রিন লাইন ও লন্ডন এক্সপ্রেস। তবে স্ক্যানিয়া হাইডেক বাস দেশে এই প্রথম। অত্যাধুনিক সুবিধার এই বাসে ভাড়া বৃদ্ধি করা হয়নি। পূর্বের নির্ধারিত ভাড়া ১২০০ টাকায় হাইডেক বাসে ঢাকা-সিলেট যাতায়াত করা যাচ্ছে। মাঝপথে একবার যাত্রাবিরতি থাকবে। এসব বাস উন্নত যাত্রীসেবায় বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে এনা কর্তৃপক্ষ।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা