পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ: ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ২১ জনকে দুই বছর করে কারাদণ্ড
১১ অক্টোবর ২০২০, ০৮:২৭ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ১০:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ায় হরতালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলায় জামায়াতে ইসলামীর জেলা শাখার সাবেক ও বর্তমান আমীরসহ ২১ জনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই রায় ঘোষণা করেন।
রায়ে দুই বছরের কারাদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও প্রত্যেক আসামিকে প্যানেল কোডের ১৪৩ ধারায় তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
রায় ঘোষণাকালে আদালতে ২১ আসামির মধ্যে ৭ জন উপস্থিত ছিলেন। আদালতে উপস্থিত আসামিরা হলে- শহিদুল ইসলাম, সানাউল্লাহ, কাজি আবু জাহের, এমরানুর রহমান, মহসিন মিয়া ফরহাদ উদ্দিন ও আজিজুল হাকিম তানভিন।
পলাতক দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলা জামায়াতের সাবেক আমির প্রধান আসামি নজরুল ইসলাম খাদেম, বর্তমান আমির সৈয়দ গোলাম সারোয়ার, কাজি ইয়াকুব আলী, মাওলানা হেলাল উদ্দিন ভূইয়া, গোলাম ফারুক, রুস্তম আলী, নিপু, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাসেদুল করিম রানা, নূরুল্লাহ, আশরাফুল ইসলাম বাবু, সিরাজুল ইসলাম হুমায়ুন, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ইকবাল, বিল্লাল আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ডিসেম্বরের ৪ তারিখে হরতালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়িতে পুলিশের খাবারের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২২ জনকে আসামি করে মামলা দায়ের করে।
২০১৩ সালের আগস্টের ২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বর্তমান বিজয়নগর থানার ওসি ও তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান। অবশেষে রোববার ২১ জনকেই আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা