অন্যায়ের সাথে জড়িত প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড়া করাবো, কেউ রেহাই পাবে না: আইজিপি
০৮ অক্টোবর ২০২০, ০৮:২৮ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রসঙ্গে বলেছেন, আমরা সরকারের পক্ষে দেশবাসীকে নিশ্চিত করছি এসব ঘটনার সাথে জড়িতরা কেউ রেহাই পাবে না। আমরা প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড়া করাবো এবং বিচারের কাছে সোপর্দ করবো। তিনি আরো বলেন, সাম্প্রতিককালে এ রকম অনেক ঘটনা রয়েছে যা নিয়ে মিডিয়ায় কথা হচ্ছে। আমাদের মিডিয়া অনেক শক্তিশালী এবং আমাদের দেশের মানুষ খুবই রাজনীতি সচেতন। তারা রাজনৈতিক অধিকার সম্পর্কে খুব সচেতন। এখন একটি স্কুলের বাচ্চা তার রাজনৈতিক অধিকার সম্পর্কে অনেক অনেক সচেতন। কারণ আমাদের শিক্ষা বিস্তার লাভ করেছে। একই সঙ্গে শিক্ষার গুণগত উন্নয়ন হয়েছে। যে কারণে আমরা দেখি একটি স্কুলে যাওয়া বাচ্চা তার রাজনৈতিক, মানবাধিকার ও নিজস্ব অধিকার সম্পর্কে অনেক সচেতন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার), ডিআইজি মিজানুর রহমান, কেএমপি কমিশনার মাসুদুর রহমান (ডিআইজি), ডিআইজি (অপারেশন) এম. খুরশীদ হোসেন, র্যাব-৮ এর সিও আতিকা ইসলাম (অতিরিক্ত ডিআইজি, বিপিএম), গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা