ভৈরবে মাস্ক পরিধান না করে ঝুলিয়ে রাখায় জরিমানা
১০ জুন ২০২০, ০৯:৩০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:২৭ এএম
ভৈরব প্রতিনিধি:
ভৈরবে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক পরিধান না করা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ২২ জনকে জরিমানা করা হয়েছে।
মুখে মাক্স না লাগিয়ে গলায় ঝুলিয়ে রেখেছেন এমন ২২ জনকে ভ্র্যাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। জনপ্রতি ২ শ টাকা করে ২২ জনের কাছ থেকে মোট ৫ হাজার ২শত টাকা জরিমানা আদায় করাসহ মাস্ক ব্যবহারে বাধ্য করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। এছাড়াও খেটে খাওয়া অনেক নিম্ন আয়ের মানুষকে পরবর্তী সময়ে মাস্ক ব্যবহার করার জন্য সতর্ক করা হয়। বুধবার (১০ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ভৈরব বাজারে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, ভৈরবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের হার কমিয়ে আনতে ভৈরব শহর ও পাড়ায় মহল্লায় গত ৫ ই জুন থেকে আগামী ২০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। এসময় শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে। অনেকেই এ নিয়ম অমান্য করে দোকান পাট খোলা রাখছে। তাই উপজেলা প্রশাসন এখন থেকে প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা