গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
০১ জুন ২০২০, ০১:৫১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৩২ এএম
টাইমস ডেস্ক:
গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির করে জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন হুমায়ুন কবির পল্লব নামের সুপ্রিমকোর্টের এক আইনজীবী। সোমবার (১ জুন) রিটটি দায়ের করেন তিনি।
হুমায়ুন কবির পল্লব জানান, বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে করোনার এই ক্রান্তিকালে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে জারি করা প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে করা রিটটির শুনানি হবে।
তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষের অধিকাংশ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি অসহায় দুর্দশাগ্রস্ত মানুষদের আরও বেশি বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত করেছে। এ কারণে প্রজ্ঞাপনটি স্থগিত চাওয়া হয়েছে।
এদিকে প্রজ্ঞাপনটি স্থগিত চেয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী মনিরুজ্জামান লিংকন।
উল্লেখ্য, করোনা সংকটকালীন গণপরিবহনের ভাড়া ৮০ শতাংশ করার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পরে তা কমিয়ে ৬০ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা