ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে প্রতিটি জেলায় টাস্কফোর্স গঠনের নির্দেশ
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৫ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০১:১৩ এএম
টাইমস ডেস্ক:
রাস্তায় অবৈধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে প্রতিটি জেলায় টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার (১৬ ফেব্রুয়ারি) এমন আদেশ দেন।
জেলা প্রশাসকের নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের টাস্কফোর্সের সদস্য করতে জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্রসচিব, সড়ক ও সেতু সচিবকে নির্দেশনাও দেয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী পহেলা জুন বিবাদীদের আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদালত বলেছেন, চলাচলের অনুপযোগী, ফিটনেসহীন ও অনিবন্ধিত যান দেখে আইন অনুযায়ী টাস্কফোর্স সেগুলো আটক, জব্দ ও ডাম্পিং করতে পারবে।
আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন ব্যারিস্টার মইন ফিরোজী ও অ্যাডভোকেট রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
আমিন উদ্দিন মানিক বলেন, ফিটনেসবিহীন, আনফিট ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও নতুন সড়ক আইন-২০১৮ বাস্তবায়নে সারাদেশে প্রত্যেক জেলায় টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিআরটিএ আজ আদালতকে জানায় তারা জনবল সংকটের কারণে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারছেন না। তারা টাক্সফোর্স গঠনের আবেদন করেন। এজন্য হাইকোর্ট টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন।
তিনি জানান, এই আদেশের অগ্রগতি প্রতিবেদন আগামী তিন মাস পর হাইকোর্টকে জানাতে বলেছেন। আগামী ১ জুন এই রুলের পরবর্তী শুনানির জন্য ধার্য করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা