সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে মানহানির মামলা
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৪ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে একশত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার এক নম্বর যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে মামলাটি দায়ের করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে পরে শুনানি হবে বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের আইনজীবী মো. রেজাউল করিম।
রেজাউল করিম বলেন, গত ৮ ডিসেম্বর ২০১৯ পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনুষ্ঠানে বলেন, ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসাবটা আমি জনসম্মুখে তুলে ধরব। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শাহজাহান খানের এই বক্তব্যকে মিথ্যাচার দাবি করে তা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। কিন্তু শাজাহান খান তার এ বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা প্রার্থনা করেননি। শাজাহান খান ক্ষমা না চাওয়ায় বা তার বক্তব্যের স্বপক্ষে প্রমাণ পেশ করতে না পারায় এই মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার