ঢাকার বায়ু দূষণ: পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ০৪:৪০ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার বায়ু দূষণরোধে কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা জানাতে পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট।
সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদেশে আগামী ২ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, আর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সাইদ আহমেদ রাজা।
গণমাধ্যমকে এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, নির্মল বায়ু ও পরিবেশ রক্ষায় বিশ্ব ব্যাংক একটি প্রকল্পে ৩০০ কোটি টাকা দেয়। সেই অর্থ পরিবেশ অধিদপ্তর কীভাবে ব্যয় করেছে, পরিবেশ উন্নয়নে কী ধরনের ভূমিকা রেখেছে, এতে জনগণ কী ধরনের সুফল পাচ্ছে তার ব্যাখ্যা দিতে তলব করেছেন আদালত।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা