তিন দিনের রিমান্ডে দৈনিক সংগ্রামের সম্পাদক
১৪ ডিসেম্বর ২০১৯, ০৭:২০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের দায়ের করা মামলায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক গোলাম আজম মামলার সুষ্ঠু তদন্তের জন্য শনিবার দুপুর তাকে আদালতে নিয়ে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। এর আগে শুক্রবার রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন। পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয়। এর প্রতিবাদে শুক্রবার বিকেল থেকে দৈনিক সংগ্রামের কার্যালয়ের সামনে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে কয়েকজন যুবক। সন্ধ্যার দিকে তারা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে গেটে তালা লাগিয়ে দেন। সম্পাদককে গ্রেপ্তারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানান তারা।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা