ভৈরবে মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে জরিমানা ও জাল জব্দ
১২ অক্টোবর ২০১৯, ০৪:৪৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৩:০৭ এএম
ভৈরব প্রতিনিধি:
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে কিশোরগঞ্জের ভৈরবে ৪ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত । এসময় কারেন্ট জাল জব্দ করে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা শনিবার (১২ অক্টোবর) সকালে ভৈরব শহর সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন।
এসময় ইলিশ মাছ ধরা ও কারেন্ট জাল ব্যবহার করার অপরাধে চার জেলে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আরশ মিয়া, বাদল মিয়া, রানা মিয়া মিয়া ও টুকচাঁনপুর গ্রামের মোঃ মাহাতাব মিয়াকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছগুলেঅ এতিমখানায় বিতরণ করা হয় ।
এ সময় সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আ. লতিফ । ভৈরব নৌ-পুলিশ ও আগানগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ।
ভ্র্যম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, মা ইলিশ রক্ষায় সবাইকে আইন মেনে চলতে হবে। তা না হলে আমরা ইলিশ পাবো না। কিন্তু কেউ যদি আইন অমান্য করে মাছ ধরা, বিক্রি মজুদ ও পরিবহন করেন তাহলে তাকে জেল অথবা জরিমানা করা হবে।
উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা করেছে মৎস্য অধিদপ্তর ।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা