মাদক মামলায় এক আসামীর মৃত্যুদণ্ড
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জেলা ও জজ মোঃ শওকত আলী এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চরদুর্লভপুর পাথালিয়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো. মোমিন (৩৪)।
অতিরিক্ত সরকারি কৌশুলি আঞ্জুমানারা জানান, ২০১৭ সালের ২২ ডিসেম্বর দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নন্দ্রেপুর সুজনপাড়ার শিহাব ক্লথ স্টোরের সামনে অভিযান চালিয়ে এক কেজি ১’শ গ্রাম হেরোইনসহ মোমিনকে গ্রেফতার করে। এ ঘটনায় র্যাবের তৎকালীন এসআই মো. গোলাম সরোয়ার বাদী হয়ে ২৩ ডিসেম্বর মোমিনের বিরুদ্ধে নবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
পরে, ২০১৮ সালের ২৭ জানুয়ারী মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর আলম মোমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে বুধবার দুপুরে বিচারক আসামির উপস্থিতিতে উক্ত রায় প্রদান করেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা