কাঁঠালের ভেতরে ইয়াবা পাচার: স্ত্রীসহ কারাগারে পুলিশ কর্মকর্তা
০৭ জুলাই ২০১৯, ০৬:৫৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০২:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক :
কাঁঠালের ভেতরে ইয়াবা রেখে পাচারের সময় গ্রেপ্তার হওয়া রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা এবং তার স্ত্রীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন- রেল পুলিশের টিএসআই বাবলু খন্দকার (৫২) ও তার স্ত্রী শিউলি বেগম (৩৯)।
রোববার (৭ জুলাই) দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা রাজধানীর গেন্ডারিয়া থানার এসআই মোহাম্মদ শামীম আল মামুন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামী বাবলু খন্দকার নড়াইলের লোহাগড়া থানাধীন মাইগ্রামের মৃত খালেক খন্দকারের ছেলে। শিউলি বেগম ব্রাহ্মণবাড়ীয়ার কসবা থানাধীন তালতলা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। তারা রাজধানীর দক্ষিণখান এলাকায় বাস করেন।
এর আগে গত ৪ জুলাই আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
৩ জুলাই রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই রেল পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। এসময় তাদের সঙ্গে থাকা কাঁঠাল ভেঙে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব-৪ এর পুলিশ পরিদর্শক কবির উদ্দিন গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা