বরগুনার রিফাত হত্যা মামলা: অন্যতম আসামী রিফাত ফরাজী গ্রেপ্তার
০৩ জুলাই ২০১৯, ১২:৪১ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
বরগুনা প্রতিনিধি :
বরগুনার রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি রিফাত ফরাজীকে (২৩) গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ।
মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বরগুনা থেকে গ্রেফতার করা হয়। এনিয়ে এই মামলায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) সকাল ৯টায় বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিল আসামি রিফাত ফরাজী।
প্রসঙ্গত, মঙ্গলবার (২ জুলাই) ভোররাত সোয়া চারটার দিকে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড (২৫)।
এর আগে এ মামলায় গ্রেফতার হয় এজাহারভুক্ত আসামি চন্দন (২১), মো. হাসান (১৯), অলিউল্লাহ (২২) টিকটক হৃদয় (২১), সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হয় তানভীর (২২),কামরুল হাসান ওরফে সাইমুন (২১), নাজমুল ইসলাম (১৮), সাগর (১৯)। অপর একজনের নাম পুলিশ প্রকাশ করেনি।
উল্লেখ্য, গত ২৬ জুন দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় স্ত্রীর সামনেই প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় রিফাতকে। বেলা তিনটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়। এদিকে, হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ক্ষোভের সৃষ্টি হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা