ফলের বাজার ও আড়তে নজরদারি করতে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
২০ মে ২০১৯, ০৯:৫৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:০০ এএম
টাইমস ডেস্ক:
রাসায়নিক দ্রব্যের ব্যবহার রোধে সারাদেশের ফলের বাজার ও আড়তে নজরদারি করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সাত দিনের মধ্যে নির্দেশটি বাস্তবায়ন করে আগামী ১৮ জুন এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
এক রিট আবেদনের শুনানিতে সোমবার (২০ মে) বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এ নির্দেশনা দেন।
পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক এবং বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও কেমিক্যাল টেস্টিং উইংয়ের পরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল বাশার।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালত ৯ এপ্রিল দুটি আদেশ দিয়েছিল। রাজশাহীর জেলা প্রশাসককে আম বাগানগুলোতে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ নিয়োগ করতে নির্দেশ দিয়েছিল, যাতে বাগানে আম পাকানোর জন্য বেআইনিভাবে রাসায়নিক ব্যবহার করা না যায়। আরেকটা নির্দেশ ছিল ঢাকাসহ সারাদেশের ফলের বাজার ও আড়তগুলোতে নজরদারি দল গঠন করা, যাতে কেউ রাসায়নিক ব্যবহার করে ফল রক্ষণাবেক্ষণ বা পাকাতে না পারে।
এ বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু কোনো প্রতিবেদন জমা না হওয়ায় সোমবার বিষয়টি আদালতের দৃষ্টিতে আনা হয়।
আদালত আজ থেকে সাত দিনের মধ্যে ঢাকাসহ সারাদেশে ফলের বাজার ও আড়তে পর্যবেক্ষণ টিম গঠন করে নজরদারি করতে নির্দেশ দিয়েছেন। আগামী ১৮ জুন এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতেও বলেছে আদালত।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা