মুক্তিযোদ্ধা শব্দের আগে “ভুয়া” ব্যবহার না করার নির্দেশ হাইকোর্টের
১৪ মে ২০১৯, ০৪:৫৭ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০২:২৪ এএম
আদালত প্রতিবেদক:
মুক্তিযোদ্ধারা হলেন বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান। আর এই মুক্তিযোদ্ধা শব্দটির আগে কোনোভাবেই ভুয়া শব্দটি ব্যবহার না করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
কোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা গণমাধ্যমের কেউ যদি এমনটা করে তাহলে তাদের তলব করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ মে) মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই সংক্রান্ত মামলার শুনানিকালে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দিয়েছেন।
এ সময় ডেপুটি এটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার আদালতে উপস্থিত ছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, 'কোন মুক্তিযোদ্ধাকে ভুয়া বলে সম্বোধন করা যাবে না। যদি কোন সরকারি-বেসরকারি কোনও প্রতিষ্ঠান কিংবা কোন গণমাধ্যম এটা করে তবে তাদের তলব করা হবে।'
আদালত আরও বলেন, মুক্তিযোদ্ধা সনদ ভুয়া হতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধারা কখনও ভুয়া হতে পারে না। তাই মুক্তিযোদ্ধাদের অসম্মান হয় এমন ভুয়া মুক্তিযোদ্ধা শব্দ ব্যবহার করা যাবে না। একজন ভুয়া সনদধারীর কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুয়া বলা অযৌক্তিক বলে গণ্য হবে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা