বাজার থেকে ৫২টি ভেজাল পণ্য প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের
১২ মে ২০১৯, ০৩:১৭ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএসটিআইয়ের পরীক্ষা করা ৫২টি প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল ও নিম্নমানের ভোগ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক্ষেত্রে সময়ক্ষেপণ না করে এগুলো বাজার থেকে সরানোর কথা বলেছে উচ্চ আদালত। এছাড়া নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিসিএসটিআইকে।
রবিবার (১২ মে) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি মানহীন ও ভেজাল পণ্য বাজারে থাকার বিষয়ে ব্যাখ্যা দিতে বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দুই কর্মকর্তা হাইকোর্টে হাজির হন। তারা হলেন-বিএসটিআইয়ের পরিচালক প্রকৌশলী এস এম ইসাহাক আলী ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা।
খাদ্যে ভেজাল রোদে যেসব আইন আছে তা যথেষ্ট শক্তিশালী এমন মন্তব্য করেন আদালত। এসময় শুধু রমজান মাসে ভেজালবিরোধী অভিযান চালানোর জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমালোচনাও করেন আদালত।
আদালতে বিএসটিআই এর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সরকার এম আর হাসান। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন ফরিদুল ইসলাম।
গত ৯ মে ৫২টি ভেজাল পণ্য বাজার থেকে প্রত্যাহার ও জব্দ চেয়ে রিটের শুনানিতে বিএসটিআইয়ের পরীক্ষায় প্রমাণিত বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল ও নিম্নমানের পণ্য জব্দ এবং এসব পণ্য বাজার থেকে প্রত্যাহার ও উৎপাদন বন্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি-না সে বিষয়ে ব্যাখ্যা দিতে বিএসটিআই ও বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের দুই কর্মকর্তাকে তলব করে হাইকোর্ট।
কনসাস কনজুমার সোসাইটির পক্ষে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা