বঙ্গবন্ধুর চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিত
১৫ ডিসেম্বর ২০২০, ০৩:০২ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০১:২১ এএম
টাইমস ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খুনির মুক্তিযোদ্ধা খেতাব স্থগিত করেছেন হাইকোর্ট, একই সাথে ৪ খুনির খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ আদেশ দিয়েছেন।
চার খুনি হলেন বঙ্গবন্ধুর খুনি শরিফুল হক ডালিম, এসএইচএমবি নুর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী ও মুসলেহ উদ্দীন ওরফে মুসলেম উদ্দীন ওরফে হিরন খান ওরফে মুসলেহ উদ্দিন খান।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ চার খুনির মুক্তিযুদ্ধের বীরত্বের খেতাব বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন সুবীর নন্দী দাস। রিটে মুক্তিযুদ্ধবিষয়ক সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও এ চারজন বিবাদী করা হয়।
এতে বলা হয়, ১৯৭৩ সালে ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীরউত্তম, ১৭৫ জনকে বীরবিক্রম ও ৪২৬ জনকে বীরপ্রতীক উপাধি দেওয়া হয়।
এই রায় নিয়ে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, তারা অনুপ্রবেশকারী ছিলেন বলেই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এই আদেশে এটাই উঠে এসেছে। এটি একটি যুগান্তকারী আদেশ।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা