কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর
০২ নভেম্বর ২০২০, ০১:২৭ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০১:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নিজের দুই বছরের মেয়ে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে লক্ষ্মীপুরের আব্দুল গফুর নামের এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। রোববার (১ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়। কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এবং জেলারসহ কারা কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
পরে গফুরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ৪৭ বছর বয়সী গফুর লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেন্স এলাকার শামসুল হক বাঘার ছেলে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং দুই বছরের মেয়েকে হত্যার দায়ে ২০০৬ সালে গফুর দোষী সাব্যস্ত হন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, রামগতি থানার ওই হত্যা মামলায় ২০০৮ সালে আদালত গফুরকে মৃত্যুদণ্ড দেয়। আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করলেও তার মৃত্যুদণ্ড বহাল থাকে। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেন গফুর, কিন্তু তাও খারিজ হয়ে যায়।
সব আইনি প্রক্রিয়া শেষে রোববার রাত ১১টা ৫৫ মিনিটে আব্দুল গফুরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদণ্ড কার্যকর করে কামিশমপুর কারাগারের জল্লাদ শাহজাহান ভুইয়া।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা