করোনায় গত ২৪ ঘন্টায় ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৯৩ জন
১১ অক্টোবর ২০২০, ০৭:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ২৪ জন। অর্থাৎ গড়ে ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় ৫ হাজার ৫২৪ জনের মৃত্যু হলো। অন্যদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৫ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯২ হাজার ৮৬০ জন। রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত একদিনে মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৫ জন নারী। এখন পর্যন্ত মোট মৃত্যুর ৪ হাজার ২৫৬ জন পুরুষ এবং ১ হাজার ২৬৮ জন নারী। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ ঊর্ধ্ব ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, খুলনার ২ জন, সিলেটের ১ জন, রংপুরের একজন এবং ময়মনসিংহের একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৩ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫০৪টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৬৭টি। এখন পর্যন্ত ২০ লাখ ৭০ হাজার ৯৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯৩ জন। এখন পর্যন্ত সর্বমোট ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক ৬০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ২৬ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৭৭ দশমিক ৪২ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৬ শতাংশ।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা