করোনা ভাইরাস: দেশে এ পর্যন্ত মারা গেছেন সাড়ে ৫ হাজার, শনাক্ত ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন
১০ অক্টোবর ২০২০, ০৭:০৯ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন, এ নিয়ে এখন পর্যন্ত ৫ হাজার ৫০০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ২০৩ জন। এখন পর্যন্ত ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৬৭৩ টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৫৯টি। এখন পর্যন্ত ২০ লাখ ৬১ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ২০৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ০৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ২৯ শতাংশ শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ২৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ২৩৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৬৩ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪ জন রয়েছেন। ২৩ জনই মারা গেছেন হাসপাতালে।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১০২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ২৪২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৬৫ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৬৯ হাজার ৭৯৭ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৩ হাজার ৩৯ জনকে।
প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৫৫৩ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৭০০ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৬৮১ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৭৩৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ৫৩ জন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ