করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ১৭ জনের, নতুন আক্রান্ত ১২৭৮
০৯ অক্টোবর ২০২০, ০৭:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় নোভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৭ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৮ জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৪৭৭ জন। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১১ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে পরীক্ষা করা হয় ১১ হাজার ২৫৬টি নমুনা। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৭৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার ৬৬৯টি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫৬ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৩৩ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ১৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ২২২ জন (৭৭ দশমিক ০৯ শতাংশ) ও নারী ১ হাজার ২৫৫ জন (২২ দশমিক ৯১ শতাংশ)। বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে একজন, খুলনায় দুইজন, রংপুরে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা যান।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা