একদিনে নতুন শনাক্ত ১৪৪১, মৃত্যু তালিকায় আরও ২০ জন
০৮ অক্টোবর ২০২০, ০৬:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় নোভেল করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪১ জন এবং মারা গেছেন ২০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৭২টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬০৫টি। এছাড়া সরকারি হিসাব অনুসারে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৪১৩টি। মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন। মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৪৬০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় নমুনায় ১১ দশমিক ৪৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৩৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছে ৭৬ দশমিক ৯৭ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৬ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ১৩ জন পুরুষ জন এবং ৭ জন নারী।
এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ২১৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৪৭ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০-ঊর্ধ্ব ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহীতে ২ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে একজন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৯ জন এবং ১ জন বাড়িতে মারা গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা