আওয়ামীলীগ জনগণের সংগঠন, করোনাকালে তা আবারো প্রমাণিত হয়েছে: শেখ হাসিনা
০৩ অক্টোবর ২০২০, ০৭:৪২ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের সংগঠন, চলমান দুর্যোগের সময় তা আবারো প্রমাণিত হয়েছে। করোনা মহামারিকালে আওয়ামী লীগের ৫২২ নেতা-কর্মীর মৃত্যু হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল এত বড় ত্যাগ স্বীকার করেনি, তারা কেবল মুখে কথাই বলেছে, তাদের মাঠে মানুষের পাশে দেখা যায়নি। শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও সরকারি প্রতিষ্ঠানগুলো এক হয়ে কাজ করছে বলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়েছে। আমার মনে হয় একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই মানুষ এই সহযোগিতাটা পেয়েছে। এখানে যদি অন্য কেউ থাকত, কত যে মানুষ মারা যেত, কত যে দুরবস্থা মানুষের হত, তা ভাষায় বলা যায় না।
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে বা অধিদপ্তর নিয়ে অনেকে অনেক কথা বলে। কিন্তু একটা কথা তো এটা স্বীকার করতে হবে যে যখন যেটা নির্দেশ দিয়েছি আমি বলেছি এটা ইমোর্জেন্সি আগে করতে হবে, জিনিস কিনতে হবে, মানুষের চিকিৎসা দিতে হবে। মানুষের কাছে যেতে হবে। তারা কিন্তু সেইভাবেই কাজ করেছে। তারা কাজ করেছে বলেই কিন্তু আমরা এই করোনাটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। মহামারীর মধ্যে ঝুঁকি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজ করে যাওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সার্বিকভাবে দুর্যোগ (মহামারী) মোকাবেলা এবং দেশকেও সচল রাখা- এই সব ধরনের কাজই আমরা করে যাচ্ছি। আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আর ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই হয়তো এটা সম্ভব হচ্ছে।
আওয়ামী লীগ মানুষের পাশে রয়েছে এবং মানুষের পাশেই থাকবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি জনগণকে এটাই বলতে চাই, জনগণের সংগঠন হলো আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগ জনগণের পাশে আছে। যেটা এবার দুর্যোগ, করোনা মহামারীর সময়েও প্রমাণ হয়েছে। কারণ, জনগণের আস্থা ও বিশ্বাসই আমাদের একমাত্র সম্বল, সেটাই আমাদের শক্তি।
প্রধানমন্ত্রী বলেন, একদিকে করোনা, তারমধ্যে এলো ঘূর্ণিঝড় (আম্পান) এবং বন্যা, সবমিলিয়ে সারাদেশের মানুষ একটা দুর্বিসহ অবস্থার মধ্যে ছিল। কিন্তু সে সময় আমাদের দল এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেক এলাকায় জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে মানুষের পাশে ছিল। যারা হাত পাততে পারেন না এমন সব মানুষদের কাছে এসব নেতা-কর্মীরা রিলিফ পৌঁছে দিয়েছে, চিকিৎসা সেবা পৌঁছে দেয়া, এমনকি মৃতদেহ সৎকারেও অংশ নিয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ