করোনা ভাইরাস: একদিনে মৃত্যু তালিকায় আরও ২০ জন, শনাক্ত ১১৮২
০৩ অক্টোবর ২০২০, ০৭:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২০ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৫ হাজার ৩২৫ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৩১২টি এবং আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৫৫৪টি। এখন পর্যন্ত ১৯ লাখ ৭৯ হাজার ৮০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ১৮২ জন। এখন পর্যন্ত ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৬৯ জন।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৩৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ৫৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৩ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ১২১ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২০৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ৩ জন করে এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৫৩ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ৪৭৮ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৭৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৬৭ হাজার ৩৮৪ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮১ হাজার ৮৬২ জনকে।
প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৫০৭ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৩ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ১৭৮ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫৯৮ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪২ হাজার ৪২০ জন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা