এইচএসসি পরীক্ষার বিষয়ে ঘোষণা সোম-মঙ্গলবারের মধ্যে: শিক্ষামন্ত্রী
৩০ সেপ্টেম্বর ২০২০, ০৫:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন আগামী সপ্তাহের সোম-মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা ও তারিখসহ এইচএসসি পরীক্ষার বিষয়ে ঘোষণা আসবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অনলাইনে জুম মিটিংয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আগামী সপ্তাহের সোম-মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা ও তারিখসহ ঘোষণা (এইচএসসি পরীক্ষার বিষয়ে) করতে পারবো। শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক মিটিং-এ যুক্ত ছিলেন।
উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা গ্রহণ করা গেলেও ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার কথা ছিলো। যা করোনাভাইরাসের কারনে স্থগিত করা হয়। ফলে গত ৬ মাসেও এই পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। এদিকে চলতি শিক্ষাবর্ষও শেষের দিকে। এই পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা নেয়া যেতে পারে, সে করনীয় ঠিক করতে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডকে পরিকল্পনা করে প্রস্তাব তৈরি করতে বলা হয়। সে অনুযায়ী গত ২৪ সেপ্টেম্বর বৈঠক করে তিনটি প্রস্তাব পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয়ে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা