কোনো রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে অবস্থানরত ৫৪ হাজার রোহিঙ্গাকে এবার বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে দেশটি। তা না হলে সেখানে কর্মরত ২২ লাখ বাংলাদেশিকে ফেরত পাঠানোর হুমকি দেয়া হচ্ছে। তবে কোনো রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন। এ নিয়ে আগামী রোববার জরুরি বৈঠকে বসবেন দু দেশের পররাষ্ট্রমন্ত্রী।
আগে থেকে অবস্থানরত ৩ লাখসহ প্রায় সাড়ে ১১ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে বাস করছে।
মানবিক কারণ দেখিয়ে ৮০/৯০ সালের দিকে কয়েক হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেয় সৌদি। বাংলাদেশি ভুয়া পাসপোর্ট নিয়েও অনেক রোহিঙ্গা দেশটিতে যায়। এখন সে দেশে আশ্রয়রত ৫৪ হাজার রোহিঙ্গাকেই বাংলাদেশের পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে সৌদি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, তারা ওই ৫৪ হাজার রোহিঙ্গাকে ফেরত আনতে বলেনি, তবে বলছে আমাদের দেশের পাসপোর্ট তাদের দিতে।
সৌদির দাবিতে রোহিঙ্গাদের কাগজপত্র যাচাইয়ে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি কমিটি করেছে বাংলাদেশ। তবে চাপের কাছে নতি স্বীকার না করার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
তিনি বলেন, সব রাষ্ট্রের সঙ্গেই কূটনৈতিক সম্পর্কটা একটু দৃঢ় রাখতে হবে। আগামী ২৭ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি উত্থাপন করলে নিজেদের অবস্থান জানিয়ে দেবে বাংলাদেশ।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ