মসজিদে বিস্ফোরণ: হতাহতদের পৌনে ২ কোটি টাকা সহায়তা প্রধানমন্ত্রীর
২৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত এবং আহত ৩৫টি পরিবারের প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রত্যেক পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে সেই টাকা পাঠিয়েও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ মোট ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে ৩৪ জন মৃত্যুবরণ করেন। একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও এখনও কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা