করোনাভাইরাস: মৃত্যুর মিছিলে আরও ২২ জন, নতুন শনাক্ত ১৫৪১
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৫ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ৪ হাজার ৮৮১ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন, করোনা থেকে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এখন পর্যন্ত করোনায় সরকারি হিসাব অনুযায়ী মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশে করোনায় ৩৬ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তবে এর আগের দিন বুধবার (১৬ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছিলেন ২১ জন। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার পুনরায় মৃত্যুর সংখ্যা কমলো।
করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ৮১৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭৩০টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছেন ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১১ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ২৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৯৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে পুরুষ ১৬ জন, আর নারী ৬ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেছেন ৩ হাজার ৮০৪ জন, আর নারী মারা গেছেন ১ হাজার ৭৭ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৭ দশমিক ৯৩ শতাংশ এবং নারী ২২ দশমিক শূন্য ৭ শতাংশ। ২২ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন আর বাড়িতে মারা গেছেন একজন।
মারা যাওয়াদের বয়স বিবেচনায় ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ৮ জন এবং ৪১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ২ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১ হাজার ৯২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৮০৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৭ জন, রংপুর বিভাগে ৬৫ জন, খুলনা বিভাগে ২৫১ জন, বরিশাল বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৪২৩ জন, সিলেট বিভাগে ১০০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য থেকে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে নতুন করে যুক্ত হয়েছেন ১ হাজার ৩৬৬ জন, আর ছাড়া পেয়েছেন ১ হাজার ৪১৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫ লাখ ২১ হাজার ৭৯৬ জন, আর ছাড়া পেয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ১৫২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ৬৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ২৭৭ জন, আর ছাড়া পেয়েছেন ৫৪০ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭৮ হাজার ৪১৭ জন, ছাড়া পেয়েছেন ৬১ হাজার ৪৯৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৯২২ জন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ