করোনায় মৃত্যুর মিছিলে আরও ২১ জন, শনাক্ত ১৬১৫
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:১১ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ৪ হাজার ৮২৩ জনে পৌঁছালো। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৬০টি। এর মধ্যে করোনা পিজিটিভ শনাক্ত হয়েছেন ১ হাজার ৬১৫ জন। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।
দেশে এখন পর্যন্ত ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন করোনা পজিটিভ শনাক্ত হন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৫ জন। এখন পর্যন্ত দেশে মোট সুস্থ ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক শূন্য ৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৯ দশমিক ৩৬ শতাংশ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৫ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৭৬০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৬৩ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৪ জন এবং সিলেটে ১ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২০ জন এবং বাড়িতে মৃত্যুবরণ করেছেন একজন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩১২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৩২০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৯৬ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬০ হাজার ৪৮৯ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৭ হাজার ৮০৯ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ১৭০ জন। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন দুই হাজার ২৫৪ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন চার লাখ ৭০ হাজার ৯৬১ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে পাঁচ লাখ ১৯ হাজার ২০৭ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৮ হাজার ২৪৬ জন।
উল্লেখ্য, সারা বিশ্বে এখন পর্যন্ত ২ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৫৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ লাখ ৩৯ হাজার ৩৭৪ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১৫ লাখ ৪৮ হাজার ২৩১ জন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ