করোনায় একদিনে আরও ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ১৭২৪
১৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:০০ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরও ৪৩ জন। গতকাল (১৪ সেপ্টেম্বর) এই সংখ্যা ছিল ২৬ জন। করোনাতে এখন পর্যন্ত মোট মারা গেলেন ৪ হাজার ৮০২ জন। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭২৪ জন। এখন পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৯ জন এবং এখন পর্যন্ত মোট ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন সুস্থ হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ০১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। দেশের ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৪ হাজার ৬৪৮ জনের আর পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫০টি। দেশে এখন পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৬টি।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে পুরুষ ৩৬ জন আর নারী ৭ জন। এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৭৪৪ জন পুরুষ এবং ১ হাজার ৫৮ জন নারী মারা গেছেন। শতকরা হিসাবে মৃতদের ৭৭ দশমিক ৯৭ শতাংশ পুরুষ আর ২২ দশমিক ০৩ শতাংশ নারী। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৩ জনের সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে।
অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর বরাতে অধিদফতর বিজ্ঞপ্তিতে জানায়, বয়স বিবেচনায় মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ৩২ জন রয়েছেন। আবার বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা ও শতকরা হিসাবে দেখা যায়, ৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭, চট্টগ্রাম বিভাগে ৩, রাজশাহী বিভাগে ২, খুলনা বিভাগে ৫, সিলেট বিভাগে ৪ এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২ হাজার ৪৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ১৯৩, চট্টগ্রাম বিভাগে ১৯২, রংপুর বিভাগে ১৪৩, খুলনা বিভাগে ৩৮৮, বরিশাল বিভাগে ৪০, রাজশাহী বিভাগে ২৮৭, সিলেট বিভাগে ১৭৯ এবং ময়মনসিংহ বিভাগে ১৭ জন রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ