করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯২
১০ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৫ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ৪ হাজার ৬৩৪ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯২ জন, এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৬ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবারও ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। গত এক সপ্তাহে মৃতের সংখ্যা ৪০ জনের নিচে থাকলেও সর্বশেষ দু’দিনে তা ৪০-এর উপরে উঠে এলো।
করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে বর্তমানে ৯৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬৪২টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৯টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩১ জন পুরুষ, আর ১০ জন নারী। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ৩ হাজার ৬১৩ জন, আর নারী মারা গেছেন ১ হাজার ২১ জন। শতকরা হারে পুরুষ ৭৭ দশমিক ৯৭ শতাংশ, আর নারী ২২ দশমিক শূন্য তিন শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪১ জনই হাসপাতালে মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে মারা গেছেন ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে মারা গেছেন ২ জন, ৪১ থেকে ৫০ বছরের ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন ১৯ জন।
মারা যাওয়াদের মধ্যে বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, ঢাকা বিভাগে মারা গেছেন ২২ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ১ জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এক হাজার ৪৫৬ জন। আর ছাড়া পেয়েছেন এক হাজার ৯৪৬ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ১১ হাজার ২৫২ জন। এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন চার লাখ ৬০ হাজার ৫৩৪ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫০ হাজার ৭১৮ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৩৫৫ জন, আর ছাড়া পেয়েছেন ৬৭২ জন। আইসোলেশনে এখন পর্যন্ত যুক্ত হয়েছেন ৭৫ হাজার ৮৮৮ জন, আর ছাড়া পেয়েছেন ৫৭ হাজার ৪৭১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৪১৭ জন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ