করোনাভাইরাস: দেশে ৪৫১৬ জনের মৃত্যু, শনাক্ত ৩২৭৫৭৩, সুস্থ্ ২২৪৫৭৩
০৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় ৪ হাজার ৫১৬ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৩ লাখ ২৭ হাজার ৫৭৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৮ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৮৮টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৪১২টি। এখন পর্যন্ত ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ২০২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৭ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৫৩৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৯৮২ জন। মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে, সিলেট বিভাগ ৪ জন এবং রংপুর বিভাগে ৭ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩১ জন এবং বাড়িতে মারা গেছেন ৬ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৪৩৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ১৭১ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৮৯৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫৫ হাজার ৫৯৯ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৪ হাজার ৭৭০ জনকে।
প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৪৩৬ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৮৯৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ২১০ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৬ হাজার ৭৭১ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫১ হাজার ৫৬১ জন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা