করোনায় মৃত্যুর মিছিলে আরও ২৯ জন, শনাক্ত ১৯২৯
০৪ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৪ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪১২ জনে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৯২৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৩ লাখ ২১ হাজার ৬১৫ জন করোনা শনাক্ত হলেন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২১১ জন, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১৯১ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৩টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৩৬৯টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৩টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ৫ হাজার ১১১টি। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিচেনায় সুস্থাতার হার ৬৭ দশমিক ২২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) এর বরাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৯ জনের মধ্যে পুরুষ ২২ জন, আর নারী ৭ জন। এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেছেন ৩ হাজার ৪৫৪ জন; যা ৭৮ দশমিক ২৯ শতাংশ এবং নারী মারা গেছেন ৯৪৮ জন; যা ২১ দশমিক ৭১ শতাংশ।
২৯ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৭ জন, আর বাড়িতে ২ জন। তাদের বিবেচনায় দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৫ জন।
আবার বিভাগভিত্তিক মৃতের সংখ্যায় ২৯ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৪ জন, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে, রাজশাহী বিভাগে ৪ জন এবং বরিশাল বিভাগে রয়েছেন ৩ জন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ