পত্রিকা ও টিভির অনলাইন সংস্করণেরও অনুমোদন লাগবে
৩১ আগস্ট ২০২০, ০৬:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
প্রিন্ট মিডিয়া, টেলিভিশনের অনলাইন সংস্করণের জন্যও সরকারের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, ‘প্রিন্ট মিডিয়া যদি তাদের প্রিন্ট সংস্করণ হুবহু অনলাইনে দেয়, তাহলে অনুমোদন লাগবে না। কিন্তু এর থেকে নড়চড় হলে অনুমোদন নেয়া লাগবে।’
সোমবার (৩১ আগস্ট) জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ এর সংশোধিত খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই নীতিমালার অনুমোদন দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে অনলাইনে এই বৈঠকে গণভবন থেকে অংশ নেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সংশোধিত খসড়া নীতিমালায় বলা হয়েছে, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশনের অনলাইন প্লাটফর্ম ও প্রিন্ট মিডিয়ার অনলাইন সংস্করণের জন্য সরকারের অনুমোদন নিতে হবে।’
তিনি বলেন, ‘অনলাইন গণমাধ্যম তদারকিতে একটি কমিশন গঠনের কথা থাকলেও, যেহেতু সেটি এখনো গঠিত হয়নি, এক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় একটি কর্তৃপক্ষ ঠিক করে দেবে। তাদের কাছে আবেদন করে অনুমোদন নিতে হবে।’
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা