করোনাভাইরাস: মৃত্যুর তালিকায় আরও ৪৫ জন, শনাক্ত ২৪৩৬
২৭ আগস্ট ২০২০, ০৬:১৬ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে করোনায় এ পর্যন্ত মোট ৪ হাজার ১২৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৭৫ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৯২টি পরীক্ষাগারে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫০১টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১২৪টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ৩৮৫টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ৪২ জন, আর বাড়িতে মারা গেছেন ৩ জন। মারা যাওয়া ৪৫ জনের মধ্যে পুরুষ ৩৪ জন, নারী ১১ জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ৩ হাজার ২৪২ জন; যা শতাংশের হিসাবে ৭৮ দশমিক ৫৬ শতাংশ এবং এ পর্যন্ত নারী মারা গেছেন ৮৮৫ জন; যা শতাংশের হিসাবে ২১ দশমিক ৪৪ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ ১১ জন এবং ৬০ বছরের বেশি বয়সের ২৫ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী এবং সিলেট বিভাগে ১ জন করে, খুলনা বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬ জন রয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৭৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১ হাজার ৬৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৮২ জন, রংপুর বিভাগে ১৪৬ জন, খুলনা বিভাগে ৩০৫ জন, বরিশাল বিভাগে ৯০ জন, রাজশাহী বিভাগে ১৮৭ জন, সিলেট বিভাগে ৩৭৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫৫ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তিতে আরও জানায়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১ হাজার ৮১১ জন, কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ১১১ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন ৪ লাখ ৮৮ হাজার ৮২৩ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৪১৮জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৪০৫ জন।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৬১০ জন, আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৭৪৮ জন। এখন পর্যন্ত আইসোলেশনে গেছেন ৬৯ হাজার ২৯৬ জন এবং ছাড়া পেয়েছেন ৪৯ হাজার ১৪৭জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ১৪৯ জন।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৪৩ লাখের ৫৭ হাজারের বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৩০ হাজার। তবে এক কোটি ৬৯ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ