করোনাভাইরাসে মৃত্যু চার হাজার ছুঁই ছুঁই: ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৬১.৫৬ শতাংশ
২৪ আগস্ট ২০২০, ০৭:৫৯ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন, যা গতকালের তুলনায় ২৫৯ জন বেশি এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন রোগী। সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গতকাল রবিবার (২৩ আগস্ট) আগের দিনের তুলনায় ৫৭২ জন রোগী বেশি সুস্থ হয়েছিলেন; অর্থাৎ গত দুই দিন ক্রামগত সুস্থতার সংখ্যা বেড়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৭৫টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৮২টি। এখন পর্যন্ত ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৮৫ জন। এখন পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন, এ পর্যন্ত ৩ হাজার ৯৮৩ জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।
এতে আরও বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ১৩৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮৪৬ জন। মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে একজন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং ৪ জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৩৬ লাখের বেশি। মৃতের সংখ্যা ৮ লাখ ১৩ হাজার প্রায়। তবে ১ কোটি ৬১ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ