শিশু শিক্ষা হতে হবে সহজেই বোধগম্য এবং উপভোগ্য: শিক্ষামন্ত্রী
২২ আগস্ট ২০২০, ০৬:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এই ডিজিটাল শিক্ষার যুগে আমি বিশ্বাস করি যে বাচ্চাদের শেখার উপকরণগুলো সহজেই বোধগম্য এবং উপভোগ্য করে তৈরি করা দরকার। পড়াশোনা সব সময় পরীক্ষাকেন্দ্রিক হওয়া উচিত নয় বরং নীতিবান, দায়িত্বশীল এবং সংবেদনশীল মানুষ গড়তে যেসব শিক্ষা দরকার, তার প্রয়োজনীয়তা অনেক, যেমনটা জাতির জনক স্বপ্ন দেখেছিলেন। তিনি শুক্রবার (২১ আগস্ট) রাতে একটি লাইভ স্ট্রিমড ওয়েবিনারের মাধ্যমে হারস্টোরি ফাউন্ডেশন ও চল পড়ির যৌথ প্রযোজনায় 'চার রঙের বাসা' নামক শর্ট স্টপ-মোশন এনিমেশনের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হারস্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জেরিন মাহমুদ হোসেনের সঞ্চালনায় এই সময় আরো যুক্ত ছিলেন আসাদুজ্জামান নূর এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য ড. নাসরিন আহমদসহ আরো অনেকেই।
শিক্ষামন্ত্রী বলেন, এই স্টপ মোশন এনিমেশনটি শিশুদের জন্য উপযোগী মাধ্যম, ভাষা এবং স্টাইল ব্যবহার করে সংবিধানের চারটি স্তম্ভকে তুলে ধরেছে। তিনি বলেন, এনিমেশনটি বঙ্গবন্ধুর নেতা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁর দর্শন গঠনের কাহিনী অনুসরণ করেছে। যেসব মূল্যবোধ ও রাজনৈতিক আদর্শ, যা বাংলাদেশের সংবিধানের ভিত্তি হিসেবে কাজ করে, এই এনিমেশন তরুণ প্রজন্মকে সেসব সম্পর্কে শিক্ষিত করে তুলবে। যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ এই প্রোডাকশনের জন্য সম্পৃক্ত দলটিকে সাধুবাদ জানান তিনি।
শিশুদের উপযোগী রঙিন রূপক এবং প্রতীক দিয়ে এনিমেশনটি তুলে ধরেছে বঙ্গবন্ধুর রাজনীতির চারটি মূলনীতি- গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ছোট মেয়েকে পাখির বাসা তৈরি শেখান, সঙ্গে তিনি বলে যান সেসব পেছনের গল্প, যা জাতির জন্য একটি কাঠামো পরিকল্পনায় তাঁর নীতি-আদর্শকে প্রভাবিত করেছিল।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা