করোনাভাইরাস: মৃত্যুর মিছিলে আরও ৪৬ জন, শনাক্ত ৩২০০
১৮ আগস্ট ২০২০, ০৫:৩৯ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৪৬ জন। এ নিয়ে এই পর্যন্ত মোট ৩ হাজার ৭৪০ জনের মৃত্যু হলো। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২০০ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন শনাক্ত হয়েছেন। গত ২৯ জুলাইয়ের (৩০০৯) পর একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৩৪ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৬২ হাজার ৮২৫ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৩৫টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৭২ শতাংশ।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৮৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৩৫ জন পুরুষ জন এবং ১১ জন নারী। এখন পর্যন্ত ২ হাজার ৯৫৩ জন পুরুষ এবং ৭৮৭ জন নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২৩, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, খুলনায় ৭, বরিশালে ২, ময়মনসিংহে এক ও রংপুরে ৩ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪৪ এবং বাড়িতে ২ জন মারা গেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮২১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২৯৮ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ৬২৪ জন এবং এখন পর্যন্ত ৪৩ হাজার ২৩৫ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬৩ হাজার ৫৩৩ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৪৮৩ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৯৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ১৮ হাজার ৪০৩ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৭৯৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৩ হাজার ৩৯২ জন।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস এখন গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ২০ লাখ ৭০ হাজার প্রায়। মৃতের সংখ্যা সাত লাখ ৭৭ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ৪৮ লাখেরও বেশি। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ