করোনায় একদিনে বিদায় নিলেন আরও ৩২ জন, আক্রান্ত ২০২৪
১৬ আগস্ট ২০২০, ০৬:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৬৫৭ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৫ জন এবং এখন পর্যন্ত ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন সুস্থ হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২ হাজার ২৪ জন। এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ২০ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর