দেশে করোনায় মৃত্যু ৩৩৩৩, শনাক্ত ছাড়ালো আড়াই লাখ
০৭ আগস্ট ২০২০, ০৪:৪৬ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৮৫১ জন করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২৭ জন। এ নিয়ে করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৩৩৩ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন। শুক্রবার (৭ আগস্ট) কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে বিস্তারিত তুলে ধরে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, বর্তমানে ৮৪টি পরীক্ষাগারে কোভিড-১৯ এর পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ২৫৩টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৯টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৪৫ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
মারা যাওয়া ২৭ জনের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ৩ জন। হাসপাতালে মারা গেছেন ২৬ জন, বাড়িতে মারা গেছেন একজন। এখন পর্যন্ত পুরুষ মোট মারা গেছেন ২ হাজার ৬৩০ জন; যা ৭৮ দশমিক ৯১ শতাংশ এবং নারী মারা গেছেন ৭০৩ জন; যা ২১ দশমিক শূন্য ৯ শতাংশ। পুরুষ শনাক্তের হার ৭১ শতাংশ এবং নারীর ক্ষেত্রে শনাক্তের হার ২৯ শতাংশ।
মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক মৃতের সংখ্যা, ঢাকা বিভাগে ১৩ জন, খুলনা ৫ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ৩ জন করে, রংপুর বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে একজন। এ পর্যন্ত বিভাগ অনুযায়ী মারা গেছেন, ঢাকা বিভাগে ১ হাজার ৫৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯৪ জন, রাজশাহী বিভাগে ২০৫ জন, খুলনা বিভাগে ২৪৭ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, সিলেট বিভাগে ১৫৬ জন, রংপুর বিভাগে ১৩২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭১ জন।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। এতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৭২ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৭ লাখ ১৭ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৭৩ হাজার প্রায়। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ