করোনাভাইরাস: ১৪৯ তম দিনে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ১৫৪ জন
০২ আগস্ট ২০২০, ১১:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনার এই মাহামারির সময়ে দেশজুড়ে চলছে ঈদুল আজহার ছুটি। যে যার মতো সীমিত পরিসরে ঈদ উদযাপন করছেন। সরকারের পক্ষ থেকে বারবার করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হচ্ছে। এরপরও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় (ঈদের দিন) প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। করোনার ১৪৯তম দিনে এসে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ১৫৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জনের।
রোববার (২ আগস্ট) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন। নিহত ২২ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও পাঁচজন নারী। এরমধ্যে ৮ জন ঢাকা বিভাগের, ৩ জন চট্টগ্রামের, খুলনার ৩ জন, রাজশাহী বিভাগের ৪ জন, বরিশালের ২ জন, রংপুর ও সিলেটে একজন করে রয়েছে।
বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন রয়েছে।
উল্লেখ্য, গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭২ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৬ লাখ ৭০ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ১৬ হাজারের বেশি। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা