ঈদুল আজহা: দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
০১ আগস্ট ২০২০, ০২:১৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরবানির মাহাত্ম্য ধরে রেখে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ টেলিভিশন ও একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত রেকর্ড করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনা মহামারির এই খারাপ সময়ে এই ঈদ সকল প্রকার অন্ধকার কাটিয়ে আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।
তিনি বলেন, আসুন আমরা পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।
তিনি দেশে ও দেশের বাইরে অবস্থানরত সকল ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী কভিড-১৯ এর বিস্তার রোধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ‘ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে তিনি বার্তাটি শেষ করেন।
এর আগে প্রধানমন্ত্রী একটি অডিও বার্তায় দেশের জনগণের কাছে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। যা একটি মোবাইল ফোনের মাধ্যমে দেশের জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা