করোনায় মৃত্যুর তালিকায় আরও ৩৫ জন, সুস্থতার সংখ্যা ছাড়ালো ১ লাখ ২০ হাজার
২৪ জুলাই ২০২০, ০৬:৪২ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৩৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৩৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৪৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৮ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন। শুক্রবার (২৪ জুলাই) কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৬১টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৭টি। এখন পর্যন্ত ১০ লাখ ৯১ হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৪৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে ২৮ জন পুরুষ জন এবং ৭ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২ হাজার ২৩৭ জন এবং নারী ৫৯৯ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১০০ বছরের ওপরে একজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।
মৃত্যুবরণকারী ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ১ জন, সিলেট বিভাগে ৪ জন এবং খুলনা বিভাগে ৬ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন ৩ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭০৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৯৭০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫৯৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ২৬ হাজার ৯৪০ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৪৫ হাজার ৯১০ জনকে।
প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৯৬১ জনকে। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ২১ হাজার ৭৫২ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন দুই হাজার ২২ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৩ লাখ ৬২ হাজার ২২২ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৯ হাজার ৫৩০ জন।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৬ লাখ ৩৬ হাজারের বেশি। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৯৫ লাখের মতো রোগী। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ