করোনাভাইরাস: অতীতের সব রেকর্ড ভেঙে মৃত্যু ৫৩ ও শনাক্ত ৩৮৬২
১৬ জুন ২০২০, ০৪:২৩ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৫৩ জন মারা গেছেন। করোনা শনাক্তের ১০১ দিনের মধ্যে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৬২ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৮৬২ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৯৪ হাজার ৪৮১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ২৩৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৪০৩ টি। পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২১৪ টি। এখন পর্যন্ত ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮.৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।
স্বাস্থ্য বুলেটিনে আরো জানানো হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৬ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১-৯০ বছরের মধ্যে ১ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৮ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৯ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৯ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ২১-৩০ বছরের ৩ জন, ১১-২০ বছরের মধ্যে ১ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহে একজন এবং বরিশাল বিভাগে একজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৪ জন এবং বাসায় মারা গেছেন ১৮ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন একজন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬৩৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৩০২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৫৯ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬ হাজার ১৭৭ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ৩ হাজার ৪২১ জনকে। এখন পর্যন্ত ৩ লাখ ২৬ হাজার ৭৭৯ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ৫৪৪ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ২৩৩ জন ছাড় পেয়েছেন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬২ হাজার ৫৪৬ জন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ