করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড: আক্রান্ত ২০২৯, মৃত্যু ১৫
২৮ মে ২০২০, ০৪:২৯ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪০ হাজার ৩২১ জন করোনা শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ হাজার ৪২৫ জন।
বৃহস্পতিবার (২৮ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা জানান, মৃত্যু বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৪ জন। এদের ৭ জন ঢাকার এবং আট জন চট্টগ্রামের। মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়ছেন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ২৬৭টি। তবে আগের দিনের নমুনাসহ পরীক্ষা হয়েছে ৯ হাজার ৩১০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হলো দুই লাখ ৭৫ হাজার ৭৮৬টি।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা