দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতির আহ্বান
২৫ মে ২০২০, ০৪:১৬ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের মধ্যে দেশব্যাপী এক অস্বাভাবিক পরিবেশে ঈদুল ফিতর উদপানকালে বিত্তবানদের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার (২৫ মে) সকালে বঙ্গভবনে ঈদের নামাজ আদায় শেষে ঈদ-উল ফিতর উপলক্ষ্যে জাতির উদ্দেশে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, করোনাভাইরাসের কারণে এ বছর ভিন্ন আবহে ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। এই কঠিন সময়ে আমি দেশের বিত্তনবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। একই সাথে তিনি দেশের জনগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সতর্কতার সাথে ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানান। পাশাপাশি রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মানুষকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।
রাষ্ট্রপতি বলেন, ঈদের সময়ে শ্রেণি-পেশা নির্বিশেষে বড় বড় শহরে বাস করা লোকেরা গ্রামের বাড়িতে তাদের প্রিয়জনদের কাছে ফিরে যায় সম্প্রীতি, সখ্যতা এবং ঐক্যের বন্ধন গড়ে তোলার জন্য। ‘ঈদ-উল-ফিতরের এ শিক্ষা সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক,’ যোগ করেন রাষ্ট্রপতি।
ইসলামকে শান্তি ও কল্যাণের ধর্ম হিসাবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ইসলামে বিদ্বেষ ও সহিংসতার কোনো স্থান নেই। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, নিরঙ্কুশ সহনশীলতা, সাম্যতা এবং সর্বজনীন কল্যাণের চেতনাকে সমর্থন করে।
‘ঈদ মানে আনন্দ। ঈদুল ফিতর মাসব্যাপী রোজা ও আত্ম-সংযম চর্চার পরে আনন্দের বার্তা নিয়ে আসে। এই আনন্দ সারা বাংলায় ছড়িয়ে পড়ুক,’ যোগ করেন রাষ্ট্রপতি। (সূত্র: ইউএনবি)
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ