করোনাভাইরাস: নতুন ২৪ জনসহ মৃত্যু ৪৩২, আক্রান্ত ৩০২০৫, সুস্থ ৬১৯০
২২ মে ২০২০, ০৭:০৩ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৪ জন। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃতের সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩২ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৩০ হাজার ২০৫ জন। দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই হিসাবে আজ করোনা শনাক্তের ৭৬ তম দিন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৮ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ১৯০ জন।
শুক্রবার (২২ মে) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, মারা যাওয়া ২৪ জনের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।
তিনি আরো জানান, শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৪৯ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন একজন করে। ২৪ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে মারা গেছেন আট জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯৯৩টি, আর পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭২৭টি। মোট ৪৭টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা