করোনায় দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড
২১ মে ২০২০, ০৬:৫২ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটিই এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। গতকাল রেকর্ড
সংখ্যক ১ হাজার ৬১৭ জন করোনা রোগী শনাক্ত হন। আজ সেই রেকর্ড ভেঙে গেলো। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ২৮ হাজার ৫১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২ জন। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃতের সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪০৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০২ জন।
বৃহস্পতিবার (২১ মে) কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৩ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, সিলেট বিভাগের ৩ জন ও ময়মনসিংহ বিভাগের একজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা শহরের ৮ জন, ঢাকার অন্যান্য স্থানের একজন, নারায়ণগঞ্জের একজন, চট্টগ্রাম শহরের ৪ জন, কক্সবাজারের একজন, চাঁদপুরের ৩ জন, ময়মনসিংহ শহরের একজন, সিলেট বিভাগের সিলেট সিটি করপোরেশন এলাকার একজন এবং সিলেটের অন্যান্য স্থানের দুই জন রয়েছেন। ২২ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাড়িতে মারা গেছেন ৫ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।
মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ছিল ১০ হাজার ১৭৪টি, আর পরীক্ষা করা হয়েছে আগের দিনের সহ ১০ হাজার ২৬২টি নমুনা। এখন পর্যন্ত দুই লাখ ১৪ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৫৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন তিন হাজার ৮৯৭ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৭৩ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন এক হাজার ৯৬৬ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম নিয়ে কোয়ারেন্টিন করা হয়েছে চার হাজার ৩২ জনকে। এখন পর্যন্ত দুই লাখ ৫৫ হাজার ৫৩৪ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন দুই হাজার ৫৯১ জন। এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন দুই লাখ এক হাজার ১৫২ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৪ হাজার ৩৮২ জন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ